বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে ৪০ টি প্রশ্ন ও উত্তর | General knowledge of Bongobundhu

বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে ৪০ টি প্রশ্ন ও উত্তর 



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে ৪০ টি প্রশ্ন ও উত্তর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ে ৪০ টি প্রশ্ন ও উত্তর 


জাতীর পিতা বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান: ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  জন্ম গ্রহণ করেন জাতীর  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  তার পিতার নাম ছিল শেখ লুৎফুর রহমান এবং মায়ের নাম ছিল সায়রা বেগম। তার প্রাথমিক পড়াশুনা শুরু হয় তার গ্রামের স্কুল থেকেই।  শেখ মুজিব বেগম ফজিলাতুন্নেসার সাথে বিবাহ বন্দনে  আবদ্ধ হন মাত্র ১৮ বছর বয়সে।  শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।  তিনি অল্প বয়স থেকেই সংগ্রামি  ছিলেন। শেখ মুজিব তার জীবনে প্রথম রাজনীতিতে জড়িয়ে পড়েন ১৯৪৯ সালে স্কুলে পড়ার সময়।  শেখ মুজিব কে রাজনৈতিক কারণে প্রথম কারাবদ্ধ  করা হয় ১১ মার্চ ১৯৯৮ সালে। 

শেখ মুজিব সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে নিচের সাধারণ জ্ঞানগুলো  পড়েন।  

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কখন ?

উত্তর: ১৭ মার্চ ১৯২০।

২.অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়?

উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?

৩.বঙ্গবন্ধুর পিতার নাম কী?

উত্তর: শেখ লুৎফর রহমান।

৪. বঙ্গবন্ধুর মাতার নাম কী?

উত্তর: সায়েরা খাতুন।

৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?

উত্তর: খোকা।

৬. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?

উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।

৭.  বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?

উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

৮.  বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?

উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।

৯.  বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?

উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে আইন বিভাগে।

১০.  বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?

উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।

১১.  ১৭ মার্চ কী দিবস?

উত্তর: জাতীয় শিশু দিবস।

১২. মুজিব শব্দের অর্থ কী?

উত্তর: উত্তরদাতা।

আরো পড়ুন: বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ।

১৪. ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?

উত্তর: মাওলানা আজাদ কলেজ।

১৫. ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার?

উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

১৬. বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?

উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।

বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ জ্ঞান

১৭. বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন?

উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।

১৮.  বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?

উত্তর: ১৯৩৮ সালে সাত দিন।

১৯. বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।

২০. বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?

উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।

২১.  বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?

উত্তর: গোপালগঞ্জ।

২২.বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?

উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে।

২৩. বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?

উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।

২৪.  যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?

উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন 

২৫.  যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান কবে?

উত্তর: ১৯৫৪ সালের ১৫ মে 

২৬.  আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?

উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’

২৭. বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ।

২৮. বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?

উত্তর: ১৯৬০ সালে।

২৯. বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন?

উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ ।

৩০. . আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?

উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।

৩১. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?

উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান

৩২.  বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?

উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

৩৩. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?

উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ

৩৪.  বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?

উত্তর: ৩ মার্চ ১৯৭১ 

৩৫.  বঙ্গবন্ধুকে  ‘জাতির জনক’ উপাধি দেন কে?

উত্তর: আ স ম আবদুর রব

৩৬. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?

উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।

৩৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৩৮. লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?

উত্তর: দিল্লি 

৩৯. বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?

উত্তর: ইংল্যান্ড

৪০.  বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?

উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২


(সংগৃহীত)


উপরের MCQ গুলো জানা  হলে  নিচে। নিজেকে যাচাই করতে কুইজ উত্তর  👈এই লিংকে ক্লিক করে একটা পরীক্ষা দিয়ে দেখুন কতুটুকু শিখতে পেরেছেন।


Next Post Previous Post

আরো পড়ুন এখানে