বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - 2025 | General Knowledge
বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - 2025
![]() |
| প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর |
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ব্লগ পোস্টটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির প্রস্তুতি ও জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। এখানে বাংলাদেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলি, প্রযুক্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সংকলিত হয়েছে। সহজ ও সংক্ষিপ্ত ফরম্যাটে উপস্থাপিত এই পোস্টটি শিক্ষার্থী ও জ্ঞান অন্বেষীদের জন্য উপযোগী। নিয়মিত আপডেট ও নির্ভরযোগ্য তথ্যের সমন্বয়ে এটি একটি আদর্শ সাধারণ জ্ঞান গাইড, যা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। জ্ঞান বাড়াতে এখনই পড়ুন!
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে : আবুল বরকত
জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে কোন দিনটিকে : ২৫ ফেব্রুয়ারি
বর্তমানে দেশে ইলিশের অভয়াশ্রম কতটি : ৬টি
মাইজভান্ডারী বাংলাদেশের কোন অঞ্চলের গান : চট্রগ্রাম
ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন : ৬ ডিসেম্বর ১৯৯৭
বাংলাদেশের প্রথম সাইবার সিটি কোনটি : সিলেট
বিশ্বের প্রথম AI শিশুর নাম কী : Tong Tong
বাংলাদেশ কয়টি স্টক এক্সচেঞ্জ আছে : ২ টি
জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
২৩তম বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে : ২০২৬ সালে
বাংলার ভেনিস বলা হয় কোন শহরকে : বরিশাল
বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে : ২ আগস্ট ১৯৯০ সালে
আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি : রুম নাম্বার ২০১১
বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে : ১৮৬২ সালে
দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায় : জাপান
মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় : ১৯৮৯ সালের ১ জানুয়ারি
ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কী : বুকার পুরস্কার
দেশের প্রথম AI সংবাদ পাঠিকার নাম : অপরাজিতা
ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে : বেগম খালেদা জিয়া
ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে : বেনিতো মুসোলিনি
বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় : ১৪ মার্চ ২০১২ সালে
বাংলাদেশে কত সালে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় : ২০০৮ সালে
কত সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন : ২১শে ১৯৭৭ সালে
ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় : ১৯২১ সালের ১ জুলাই
গোল্ডেন জুবিলি টাওয়ারের অবস্থান কোথায় : রাজশাহী
পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় : ১৯৯৫ সালে
বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় : ৭ই মার্চ ১৯৭৩ সালে
বাংলাদেশের সর্বোচ্চ ভবনের নাম কি : সিটি সেন্টার
জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয় : ১৯৯২ সালে
বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে : ১৯৯০ সালের ২ আগষ্ট
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর – 2025
বর্তমান বিশ্বের শীর্ষ ইন্টারনেট ব্যবহারকারী দেশ : চীন
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত : গাজীপুরে
কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় : প্রথম ৪টি
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত : সেন্ট মার্টিন
বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন : পাহাড়ি ভূমি
বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারী যুগের পাহাড় আছে : মহেশখালী
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে : ১১৭৬ বঙ্গাব্দে
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত : ময়মনসিংহ
বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ ‘লোৎসে’ জয় করেন কে : বাবর আলী
সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় : ১ অক্টোবর ২০২৪
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত : ঢাকা
বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : ঈশ্বরদী
লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : খুলনা
ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত : চাঁদপুর
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল : ২০০ নটিক্যাল মাইল
বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত : ১২ নটিক্যাল মাইল
বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কত সালে : ১৯৭৪ সালে
বাংলাদেশের নবীনতম নদী কোনটি : যমুনা
জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন : কুর্ট ওয়াল্ডহেইম
বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় : হরিপুর
দেশে প্রথম AI নিয়ে ডিগ্রী চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হলো : গ্রিন ইউনিভার্সিটি
ড. মুহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন : ১৯৭৪ সালে
বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত : বগুড়া
বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় : ৩০ নভেম্বর
সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে : করতোয়া
বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি : তাজিংডং (বিজয়)
কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত : রাঙ্গামাটি
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম : মহানন্দা
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি : পুণ্ড্রবর্ধন
