ভর্তি পরীক্ষা সাজেশন বা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৫ |General Knowledge
ভর্তি পরীক্ষা সাজেশন বা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৫
অনেকেই আছেন যারা পড়াশোনায় খুব ভালো নন, তবুও ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছা রাখেন। তাদের জন্যই আজকের প্রস্তুতি নির্দেশনা।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবাই সাধারণত চিন্তিত থাকে—কী পড়বে, কোথা থেকে পড়বে, কোন প্রশ্নগুলো কমন পেতে পারে, বাংলা পদ্য ও গদ্য অংশ থেকে কতটুকু পড়তে হবে, ইংরেজি অংশে কী কী পড়তে হবে, সাধারণ জ্ঞান কী কী বিষয় থেকে পড়তে হবে, এবং গণিতে কোন অধ্যায়গুলো ভালোভাবে দেখা উচিত। এসব নিয়ে অনেকেই ভাবনায় থাকেন। তবে আমি বলব, ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত পড়াশোনা করুন এবং সঠিক গাইডলাইন অনুসরণ করুন, দেখবেন সফলতা আসবেই।
You may also like...
- ইতিহাস – সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী |General Knowledge
- বাছাই কৃত MCQ সাধারণ জ্ঞান : প্রশ্ন ও উত্তর । Bangla General Knowledge
- বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Bangla General Knowledge
আজকের এই পর্বে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য বিশেষ সাজেশন তৈরি করেছি, যা আপনাকে সঠিক দিকনির্দেশনা দেবে এবং কমন প্রশ্নের নিশ্চয়তা দেবে। তাই আমাদের সাজেশন অনুসরণ করুন, প্রশ্নগুলো মনোযোগ দিয়ে বুঝুন এবং মাথায় গেঁথে ফেলুন। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে যা পড়া জরুরি, তা হলো পাঠ্যবইয়ের গদ্য ও পদ্য অংশ। কবি পরিচিতি, লেখক পরিচিতি, এবং প্রতিটি কবিতা ও গল্পের মূলভাব ভালোভাবে পড়ুন, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি।
এই নির্দেশনা মেনে চললে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আপনার সাফল্য নিশ্চিত হবে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে কিছু কৌশল এবং পড়াশোনার দিকনির্দেশনা দেওয়া হলো:
১. প্রশ্নপত্রের ফরম্যাট জানুন:
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় সাধারণত তিনটি বিষয় পরীক্ষা করা হয়:
নৈর্ব্যক্তিক (MCQ) ও বর্ণনামূলক (Descriptive) প্রশ্ন থাকতে পারে।
- গণিত (Mathematics)
- ইংরেজি (English)
- বাংলা (Bangla)
২. বিষয়ভিত্তিক প্রস্তুতি:
গণিত:
ইংরেজি:
- গণিতের জন্য স্কুলের বই ভালোভাবে পড়া দরকার।
- পঞ্চম থেকে সপ্তম শ্রেণির গণিতের বইগুলো ভালোভাবে চর্চা করুন।
- বিশেষ করে গণিতের সূত্র এবং সমস্যা সমাধান ভালোভাবে চর্চা করা উচিত।
- কিছু অধ্যায়: ভগ্নাংশ, অনুপাত, গতি ও দূরত্ব, শতকরা, জ্যামিতি ইত্যাদি।
বাংলা:
- ইংরেজি ব্যাকরণ (Grammar) ভালোভাবে চর্চা করুন, যেমন: Tense, Voice, Narration, Prepositions ইত্যাদি।
- ইংরেজি থেকে বাংলা অনুবাদ এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ চর্চা করুন।
- রচনা ও অনুচ্ছেদ লেখার চর্চা করুন।
- বাংলা ব্যাকরণ এবং বানান চর্চা করা উচিত।
- বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং সংক্ষিপ্ত রচনা (Paragraph) লিখার চর্চা করুন।
- বাংলা সাহিত্যের কিছু মূল বিষয় যেমন সমাস, সন্ধি, কারক, প্রত্যয় ইত্যাদি পড়ুন।
৩. আগের বছরের প্রশ্নপত্র সমাধান:
- আগের বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে তা সমাধান করা খুবই উপকারী।
- প্রশ্নের ধরণ বুঝতে পারবেন এবং নিজের প্রস্তুতির স্তরও যাচাই করতে পারবেন।
৪. মডেল টেস্ট দিন:
- বাসায় বা কোচিং সেন্টারে মডেল টেস্ট দিন। এতে সময় বণ্টনের দক্ষতা বাড়বে এবং পরীক্ষা নিয়ে আতঙ্ক দূর হবে।
৫. দৈনন্দিন পড়াশোনা:
- প্রতিদিন নিয়ম করে গণিত, ইংরেজি এবং বাংলা পড়ুন।
- প্রতিদিন অন্তত ৩-৪ ঘণ্টা পড়াশোনা করা উচিত, এতে সময়ের সাথে সাথে প্রস্তুতি ভালো হবে।
৬. মানসিক প্রস্তুতি ও বিশ্রাম:
- পরীক্ষা নিয়ে মানসিক চাপ না নিয়ে আত্মবিশ্বাসী থাকুন।
- শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম প্রয়োজন।
সহায়ক বই:
- গণিতের জন্য: "প্রাথমিক গণিত" (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি)
- ইংরেজির জন্য: "English Grammar & Composition" (জুনিয়র লেভেল)
- বাংলার জন্য: "বাংলা ব্যাকরণ ও রচনা" (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি)
আরো পড়ুন:
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান: প্রয়োজনীয় তথ্য ও প্রশ্নোত্তর
প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? উত্তরঃ একাধারে ছিলেন কবি, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক।
প্রশ্নঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? উত্তরঃ ১৮৬১ সালে।
প্রশ্নঃ কথাসাহিত্যিক শওকত ওসমান কত সালে জন্ম গ্রহণ করেন? উত্তরঃ ২ জানুয়ারি ১৯১৭ সালে।
প্রশ্নঃ মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না? উত্তরঃ নূরের তৈরি বলে।
প্রশ্নঃ আসমানীদের বাড়ির পাশে কি আছে? উত্তরঃ পদ্মপুকুর।
প্রশ্নঃ মিনার বলা হয় কাকে? উত্তরঃ মসজিদের উঁচু স্থানকে।
প্রশ্নঃ "স্তম্ভকে বাঁচতে দাও" কবিতার রচয়িতা কে? উত্তরঃ শামসুর রহমান।
প্রশ্নঃ তিন জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ কী কাকে পাঠান? উত্তরঃ একজন ফেরেশতাকে পাঠান।
প্রশ্নঃ কোন কবির ছদ্ম নাম বলাইচাঁদ? উত্তরঃ বনফুল।
প্রশ্নঃ শওকত ওসমানের প্রকৃত নাম কী? উত্তরঃ আজিজুর রহমান।
প্রশ্নঃ অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরঃ তিন ভাগে ভাগ করা যায়।
প্রশ্নঃ “বাবা” কোন ভাষার শব্দ? উত্তরঃ তুর্কি ভাষা।
প্রশ্নঃ মৃত্যু শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ চিরবিদায়, পঞ্চত্বপ্রাপ্তি, ইন্তেকাল।
প্রশ্নঃ আগুন শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ অগ্নি, অনল, পাবক, হুতাসন।
প্রশ্নঃ সমুদ্র শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ অর্ণব, জলধী, পারাবার, সাগর।
প্রশ্নঃ চন্দ্র শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ চাঁদ, শশী, সুধাকর, নিশাকর।
প্রশ্নঃ পৃথিবী শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ ধরা, ধরনী, বসুন্ধ্বরা, মেদিনী।
প্রশ্নঃ চপল শব্দের বিপরীত শব্দ কী? উত্তরঃ গম্ভীর।
প্রশ্নঃ অলীক শব্দের বিপরীত শব্দ কী? উত্তরঃ সত্য।
প্রশ্নঃ ইহলৌকিক শব্দের বিপরীত শব্দ কী? উত্তরঃ পরলৌকিক।
প্রশ্নঃ সংশয় শব্দের বিপরীত শব্দ কী? উত্তরঃ প্রত্যয়।
প্রশ্নঃ “দীপ্ত পাচ্ছে এমন” এক কথায় কী বলা হয়? উত্তরঃ দীপমান।
প্রশ্নঃ “যে জন্ম লাভ করেছেন” এক কথায় কী বলা হয়? উত্তরঃ জাতক।
প্রশ্নঃ “চিরস্থায়ী নয় যা” এক কথায় কী বলা হয়? উত্তরঃ নশ্বর।
প্রশ্নঃ “যার উভয় হাত সমান চলে” এক কথায় কী বলা হয়? উত্তরঃ সব্যসাচী।
প্রশ্নঃ “মনুষ্য জাতির কল্যাণ” এক কথায় কী বলা হয়? উত্তরঃ লোকহিত।
প্রশ্নঃ “খয়ের খাঁ” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ চাটুকার।
প্রশ্নঃ “এসপার ওসপার” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ মীমাংসা।
প্রশ্নঃ “গদাই লস্করি চাল” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ আলসেমি।
প্রশ্নঃ “দুধের মাছি” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ সুসময়ের বন্ধু।
প্রশ্নঃ “অক্কা পাওয়া” বাগধারাটির অর্থ কী? উত্তরঃ মারা যাওয়া।
প্রশ্নঃ “ডাক্তার ডাক” এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ কর্মশূন্য।
প্রশ্নঃ “চেষ্টাই সব হয়” এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ করণে সপ্তমী।
প্রশ্নঃ “বাবাকে বড্ড ভয় পায় তাই” এখানে বাবাকে কোন বিভক্তি? উত্তরঃ অপাদানের তৃতীয়া।
প্রশ্নঃ “অন্ধজনে দেহে আলো” এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ সম্পাদনে সপ্তমী।
প্রশ্নঃ “টাকায় টাকা হয়” এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অপাদানে সপ্তমী।
.jpg)