বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান: প্রয়োজনীয় তথ্য ও প্রশ্নোত্তর | General Knowledge of Science
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান: প্রয়োজনীয় তথ্য ও প্রশ্নোত্তর
![]() |
| বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান |
ভূমিকা:
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান (General Knowledge of Science) হলো এমন একটি ক্ষেত্র যা আমাদের চারপাশের বিশ্বকে বোঝার জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা প্রদান করে। এই জ্ঞান শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, বরং প্রতিটি কৌতূহলী মনের জন্য গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। আজকের এই নিবন্ধে আমরা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও প্রয়োজনীয় তথ্য আলোচনা করবো, যা বাংলা ভাষাভাষীদের জন্য বিশেষভাবে উপযোগী।
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান কী?
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান হলো বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে সংগৃহীত মৌলিক ও প্রাসঙ্গিক তথ্যের সমষ্টি। এর মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এবং জ্যোতির্বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকে। দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বৈজ্ঞানিক প্রক্রিয়া বোঝা এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার জন্য এটি অপরিহার্য।
কোন কোন ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রয়োজন?
বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান প্রায় প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষাক্ষেত্র, চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং সাধারণভাবে নিজেদের জ্ঞানের বিস্তারের জন্য। উদাহরণস্বরূপ:
- শিক্ষাক্ষেত্রে: বিদ্যালয়, কলেজ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য।
- চাকরির পরীক্ষা: ব্যাংক, সরকারি চাকরি, ও বিসিএস পরীক্ষায় বিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে হয়।
- দৈনন্দিন জীবন: দৈনন্দিন বিজ্ঞানভিত্তিক ঘটনা ও প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকার জন্য।
বিজ্ঞান বিষয়ক কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: মাশরুম এক ধরনের কী?
উত্তর: ফাঙ্গাস
প্রশ্ন: ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন?
উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
প্রশ্ন: কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াসকে
প্রশ্ন: ইস্ট কী?
উত্তর: একটি ছত্রাক
প্রশ্ন: মাইটোকন্ড্রিয়া কোথায় অনুপস্থিত?
উত্তর: ব্যাকটেরিয়ায়
প্রশ্ন: যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদের কী বলা হয়?
উত্তর: ব্যাকটেরিওফাজ
প্রশ্ন: বরফ পানিতে ভাসে কেন?
উত্তর: বরফের তুলনায় পানির ঘনত্ব বেশী
প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী?
উত্তর: শ্বসন
প্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
উত্তর: পরমাণু শক্তি
প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে সঠিক নয় এমন তথ্যটি কী?
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
প্রশ্ন: সুনামির কারণ কী?
উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্প
প্রশ্ন: হাড় ও দাঁতকে মজুত করে কোনটি?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার কী?
উত্তর: গ্লাইকোজেন
প্রশ্ন: রেশম পোকা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: সেরিকালচার
প্রশ্ন: কৃষি উদ্যান বিষয়ক বিদ্যাকে কী বলে?
উত্তর: হার্টিকালচার
প্রশ্ন: খর পানিতে উত্তম ফেনা দেয় কী?
উত্তর: ডিটারজেন্ট
প্রশ্ন: লেড অ্যাসিটেড কোন রোগের ওষুধ?
উত্তর: চর্মরোগ
প্রশ্ন: “গো বসন্ত” রোগ কোন ভাইরাসে আক্রান্ত হয়?
উত্তর: ভ্যাক্সিনিয়া ভাইরাস
প্রশ্ন: আলোর উৎপত্তির কারণ কী?
উত্তর: পরমাণুর ইলেকট্রন
প্রশ্ন: সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি?
উত্তর: ফ্লোরিন
প্রশ্ন: অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ কী ধরনের?
উত্তর: অপরিবাহী
প্রশ্ন: বিদ্যুৎ বিলের হিসাব কী এককে করা হয়?
উত্তর: কিলোওয়াট ঘন্টা
প্রশ্ন: পেটা লোহা কেমন?
উত্তর: নরম
প্রশ্ন: আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে কত?
উত্তর: ৯৫ – ৯৯%
প্রশ্ন: উষ্ণ ও শীতল স্রোতের মিলনে কী ঘটে?
উত্তর: কুয়াশা ও ঝড় হয়
প্রশ্ন: সমুদ্র স্রোতের অন্যতম কারণ কী?
উত্তর: বায়ু প্রবাহের প্রভাব
প্রশ্ন: গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোন গ্যাস?
উত্তর: CO₂
প্রশ্ন: প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি?
উত্তর: CO₂
প্রশ্ন: যে সর্বোচ্চ শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে তা কত?
উত্তর: ১০৫ ডেসিবেল
প্রশ্ন: International System of Unite কে সংক্ষেপে কী বলে?
উত্তর: S.I পদ্ধতি
প্রশ্ন: পানির তাপমাত্রা ০° থেকে ৪°এ উন্নীত হলে পানির ঘনত্ব কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: বাড়বে
প্রশ্ন: একটি বন্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কী হবে?
উত্তর: অপরিবর্তিত থাকবে
প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর: সমান বা একই হয়
প্রশ্ন: Electric bill কিসের ভিত্তিতে নির্ণয় করা হয়?
উত্তর: kilowatt hour
প্রশ্ন: মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কেন?
উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়
প্রশ্ন: “To every action there is an equal and opposite reaction”—এই তত্ত্বটি কে প্রদান করেছেন?
উত্তর: নিউটন
প্রশ্ন: হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন সালে দেখা যায়?
উত্তর: ১৯৮৬
প্রশ্ন: তরল মিশ্র পদার্থ থেকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক করার পদ্ধতি কী?
উত্তর: পাতন
প্রশ্ন: কোন ধাতু পানিতে ভাসে?
উত্তর: Cu
প্রশ্ন: জিংক সালফেটের সংকেত কী?
উত্তর: ZnSO₄
প্রশ্ন: অ্যালুমেনিয়ামের যোজনী কত?
উত্তর: ৪ (চার)
প্রশ্ন: পৃথিবীর মোট ভর কত?
উত্তর: পৃথিবীর মোট ভর প্রায় ৫.৯৭ × ১০²⁴ কিলোগ্রাম।
প্রশ্ন: সৌরজগতের প্রধান গ্রহ কয়টি এবং সেগুলোর নাম কী কী?
উত্তর: সৌরজগতের প্রধান ৮টি গ্রহ হলো - বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, এবং নেপচুন।
প্রশ্ন: মানুষের দেহে পানির পরিমাণ কত?
উত্তর: মানুষের দেহের প্রায় ৬০% পানি দিয়ে গঠিত।
প্রশ্ন: হিমোগ্লোবিন কী এবং এর কাজ কী?
উত্তর: হিমোগ্লোবিন একটি প্রোটিন যা রক্তে অক্সিজেন বহন করে এবং এটি লোহিত রক্তকণিকায় পাওয়া যায়।
প্রশ্ন: ডিএনএ কী?
উত্তর: ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আমাদের দেহের জিনগত উপাদান বহন করে এবং আমাদের গঠন, রং, ইত্যাদি নির্ধারণ করে।
প্রশ্ন: শূন্যস্থানে আলোর গতি কত?
উত্তর: শূন্যস্থানে আলোর গতি প্রায় ২৯৯,৭৯২ কিমি/সেকেন্ড।
প্রশ্ন: অ্যাসিড এবং বেস কী?
উত্তর: অ্যাসিড হচ্ছে এমন পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) ছাড়ে, এবং বেস এমন পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন (OH⁻) ছাড়ে।
প্রশ্ন: ইলেকট্রন কী?
উত্তর: ইলেকট্রন একটি ঋণাত্মক চার্জযুক্ত কণা যা পরমাণুর গঠন করে।
প্রশ্ন: ভিটামিনের প্রয়োজনীয়তা কী?
উত্তর: ভিটামিন A চোখের জন্য ভালো, ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং ভিটামিন D হাড়ের জন্য উপকারী।
প্রশ্ন: পরমাণু এবং অণু কী?
উত্তর: পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হলো এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কণা।
প্রশ্ন: ওজোন স্তর কীভাবে পৃথিবীকে রক্ষা করে?
উত্তর: ওজোন স্তর সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট (UV) রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষিত রাখে।
প্রশ্ন: মহাকর্ষ বল কী?
উত্তর: মহাকর্ষ বল হলো এমন একটি আকর্ষণ শক্তি যা পৃথিবীর কেন্দ্রের দিকে সকল বস্তুকে টানে।
প্রশ্ন: অগ্নিনির্বাপক সিলিন্ডারে কী থাকে?
উত্তর: তরল কার্বন ডাইঅক্সাইড
প্রশ্ন: শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কেন?
উত্তর: শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরূপ প্রবাহ বিরাজ করে
প্রশ্ন: ঘর্ঘণ, তাপ, রাসায়নিক প্রক্রিয়ায় পরমাণু থেকে নির্গত হয় কোনটি?
উত্তর: ইলেকট্রন
প্রশ্ন: কচু খেলে গলা চুলকায় কেন?
উত্তর: কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে
প্রশ্ন: ফরমালিন কী?
উত্তর: ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ
প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কেন?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে
প্রশ্ন: পানি জমলে আয়তন কী হয়?
উত্তর: বাড়ে
প্রশ্ন: N.I.P এর পূর্ণরূপ কী?
উত্তর: Normal Temperature & Pressure
প্রশ্ন: পরম শূন্য তাপমাত্রা কত?
উত্তর: ২৭৩° সেন্টিগ্রেড
প্রশ্ন: সি এন জি গাড়ী কী চক্রে চলে?
উত্তর: অটো চক্রে
প্রশ্ন: বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয় কীভাবে?
উত্তর: ফ্রিকোয়েন্সি মডুলেশন করে
প্রশ্ন: শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কেন?
উত্তর: বাতাসে আপেক্ষিক আদ্রতা কম থাকে
প্রশ্ন: ফ্যান চালালে ঠান্ডা অনুভব হয় কেন?
উত্তর: শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
প্রশ্ন: প্লাস্টার অব প্যারিস কী?
উত্তর: দুই অনু পানিসহযোগে গঠিত ক্যালসিয়াম কার্বনেট
প্রশ্ন: উড পেন্সিলের “সীস” কী?
উত্তর: গ্রাফাইট
প্রশ্ন: শুষ্ক বরফ কী?
উত্তর: হিমায়িত কার্বন ডাইঅক্সাইড
প্রশ্ন: এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি?
উত্তর: সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড
প্রশ্ন: ফ্রেয়ন কী ট্রেড নাম?
উত্তর: CFC (ক্লোরোফ্লুরো কার্বন)
প্রশ্ন: কাপড় কাচার সোডা কী?
উত্তর: Na₂CO₃
প্রশ্ন: পাস্তুরাইজেশন কী মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়?
উত্তর: দুধ
প্রশ্ন: ব্যাকটেরিয়ার সাহায্যে প্রাণীর মলমূত্র থেকে কী উৎপন্ন হয়?
উত্তর: মিথেন
প্রশ্ন: রেস্টিফাইড স্পিরিট কী?
উত্তর: ৯৫% ইথাইল এলকোহল + ৫% পানি
প্রশ্ন: গ্যালভানাইজেশন কী?
উত্তর: লোহার উপর দস্তার প্রলেপ
প্রশ্ন: CNG এর পূর্ণরূপ কী?
উত্তর: Compressed Natural Gas
প্রশ্ন: PCR এর পূর্ণরূপ কী?
উত্তর: Polymerase Chain Reaction
প্রশ্ন: C₆H₁₄ এর আইসোমারের সংখ্যা কত?
উত্তর: ৬ টি
প্রশ্ন: দেহের কোন অংশে কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি?
উত্তর: হেপারিন
প্রশ্ন: তরল ধাতু কোনটি?
উত্তর: পারদ
প্রশ্ন: ভিনেগার কী?
উত্তর: ১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ
প্রশ্ন: মানুষের বুদ্ধির বিকাশ কবে সাধিত হয়?
উত্তর: ২৪ বছরে
প্রশ্ন: যে বস্তু আলোর সব রং প্রতিফলিত করে তার রং কী?
উত্তর: সাদা
প্রশ্ন: যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কী বলে?
উত্তর: আইসোটোপ
প্রশ্ন: প্রোটিন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: অ্যামাইনো এসিড
প্রশ্ন: নিউমোনিয়া রোগ কোথায় হয়?
উত্তর: ফুসফুসে
প্রশ্ন: জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কী?
উত্তর: ক্রোমোজম
প্রশ্ন: মানব দেহে বৃদ্ধির জন্য কোনটির প্রয়োজন?
উত্তর: আমিষ
প্রশ্ন: হৃদরোগের প্রধান কারণ কী?
উত্তর: ধূমপান
প্রশ্ন: বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
উত্তর: ২০.৭১%
প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে বেশি কফি কোথায় উৎপন্ন হয়?
উত্তর: ব্রাজিল
প্রশ্ন: ওজন স্তরের ফাটল ধরার জন্য দায়ী গ্যাস কোনটি?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন
প্রশ্ন: যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন কী ঘটে?
উত্তর: সূর্যগ্রহণ
প্রশ্ন: পারমানবিক বোমার চাইতে শক্তিশালী কী?
উত্তর: হাইড্রোজেন বোমা
প্রশ্ন: যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উত্তর: গ্যালিলিও (১৬১০ সালে)
প্রশ্ন: Longest day কবে?
উত্তর: ২১ জুন
প্রশ্ন: সূর্যের কয়টি গ্রহ রয়েছে?
উত্তর: ৮ টি
প্রশ্ন: গভীরতম মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর
প্রশ্ন: সি.এফ.সি বায়ুমণ্ডলের কোন স্তরে ক্ষতি করে?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার
প্রশ্ন: শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?
উত্তর: কম থাকে
প্রশ্ন: নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
