ইসলামিক কুইজ । ইসলামিক চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । ইসলামিক কুইজ প্রতিযোগিতা | Islamic Quiz Competition

 ইসলামিক কুইজ । ইসলামিক চল্লিশটি  গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । ইসলামিক কুইজ প্রতিযোগিতা | Islamic Quiz Competition | Bangla Quiz

 

ইসলামিক কুইজ । ইসলামিক চল্লিশটি  গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
 ইসলামিক কুইজ । ইসলামিক চল্লিশটি  গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

➤ আমাদের সৃষ্টিকর্তার নাম কি?

উত্তরঃ আল্লাহ্‌।


➤ আল্লাহর কতগুলো নাম রয়েছে?

উত্তরঃ আল্লাহ তা’আলার নাম অসংখ্য-অগণিত।


➤ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্‌ কোথায় আছেন?

উত্তরঃ সপ্তাকাশের উপর আরশে আযীমে। (সূরা ত্বাহাঃ ৫)


➤ আল্লাহর আরশ কোথায় আছে?

উত্তরঃ সাত আসমানের উপর।


➤ আল্লাহ কি সর্বস্থানে বিরাজমান?

উত্তরঃ না। আল্লাহ্‌ সবজায়গায় বিরাজমান নন। তিনি সপ্তকাশের উপর সুমহান আরশে সমুন্নত। (সূরা ত্বাহাঃ ৫)




➤ তাওহীদ কাকে বলে?

উত্তরঃ তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায়ঃ ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নাম তাওহীদ।


➤ তাওহীদ কত প্রকার?


উত্তরঃ বিদ্বানদের মতে তাওহীদ ৩ প্রকার।

আরো জানতে এখানে ভিজিট করুন 


➤ তাওহীদে রুবূবিয়্যাহ্‌ কাকে বলে?

উত্তরঃ আল্লাহ্‌ তাঁর কর্ম সমূহে একক- তাঁর কোন শরীক নেই, একথা মেনে নেয়ার নাম তাওহীদে রুবূবিয়্যাহ্‌ ।


➤ তাওহীদে উলূহিয়্যাহ্‌ কাকে বলে?

উত্তরঃ বান্দার ইবাদত-বন্দেগী ও দাসত্ব এককভাবে আল্লাহর জন্যে নির্দিষ্ট করার নাম তাওহীদে উলূহিয়্যাহ্‌।




➤ তাওহীদে রুবূবিয়্যাহ্‌র উদাহরণ কি?

উত্তরঃ সৃষ্টি করা, রিযিক দেয়া, বৃষ্টি দেয়া, লালন-পালন করা, সবকিছুর উপর কর্তৃত্ব করা, তত্বাবধান করা ইত্যাদি।

আরো জানতে এখানে ভিজিট করুন 

➤ তাওহীদে উলূহিয়্যাহ্‌র উদাহরণ কি?

উত্তরঃ ঈমান, ভয়-ভীতি, আশা-আকাঙ্খা, ভালবাসা, দু’আ-প্রার্থনা, সাহায্য কামনা, উদ্ধার কামনা, রুকূ-সিজদা ইত্যাদি।


➤ তাওহীদে আসমা ওয়া ছিফাতের উদাহরণ কি?

উত্তরঃ الرحمن আর্‌ রাহমান, السميع আস্‌ সামী’ (শ্রবণকারী) البصير আল বাছীর (মহাদ্রষ্টা), العلو আল ঊলু (সুউচ্চ) ইত্যাদি ।


➤ আল্লাহর ৯৯টি নাম মুখস- করার ফযীলত কি?

উত্তরঃ মুখস্ত করে আমল করলে বিনিময় জান্নাত।


➤ ‘মুমিনের কলব আল্লাহর আরশ’ এটা কার কথা?

উত্তরঃ এটা মানুষের বানানো কথা। আল্লাহ বা রাসূলের কথা নয়। (জাল হাদীছ)


➤ আল্লাহ কি নিরাকার?

উত্তরঃ না। কেননা তাঁর অসি-ত্ব ও সত্তা আছে। যার সত্তা ও অসি-ত্ব থাকে তাকে নিরাকার বলা যায় না।


➤ আল্লাহ যদি নিরাকার না হন, তবে তাঁকে কি দেখা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ, তাঁকে দেখা সম্ভব। তবে এ দুনিয়ায় চর্ম চোখে সম্ভব নয়। আখেরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। (সূরা ক্বিয়ামাহ্‌ঃ ২২-২৩, বুখারী, মুসলিম, নাসাঈ)

 

আরো জানতে এখানে ভিজিট করুন 

➤ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?

উ: খাদিজা (রা)।

➤ কোন পাপকর্মটির চেয়ে মাথায় পেরেক ঠুকে দেয়াটাও ভালো?

উ: কোন বেগানা নারীকে স্পর্শ করা।


➤ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?

উ: গরীবদের।

➤ ফেরেশ্তাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন?

উত্তরঃ হানযালা (রাঃ)।

➤ কোন সাহাবীকে বলা হত সাইফুল্লাহ বা আল্লাহর তরবারী?

উত্তরঃ খালিদ বিন ওয়ালিদ (রাঃ)।

➤ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?

উ: সূরা ইখলাস, ফালাক ও নাস।

আরো জানতে এখানে ভিজিট করুন 

➤ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?

উ: সালাত।

➤কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?

উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।

➤ শিরক কাকে বলে?

উ: আল্লাহর সাথে কোন কিছু শরীক করাকে শিরক বলে।

➤ রাসূল (সা) সপ্তাহের কোন কোন দিন নফল সিয়াম পালন করতেন?

উ: সোমবার ও বৃহস্পতিবার।

➤ বিদআত কাকে বলে?

উ: ইবাদাতের নামে নতুন কিছু ইসলামে চালু করলে।

➤ দাজ্জালের কোন চোখ কানা হবে?

উ: ডান চোখ।

➤ অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে?

উ: গানকে।

➤ পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?

উ: আবু বকর (রা:)।

➤ সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?

উ: মুহাম্মদ (সা)।

➤ ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?

উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।

➤ জান্নাত ও জাহান্নামের সংখ্যা কতো?

উ: ৮ ও ৭ টি।

➤ গোলাম আহমাদ কাদিয়ানী কে ছিলেন?

উ: একজন মিথ্যা নবী দাবীদার।

➤ কিয়ামতের পূর্বে ক’জন মিথ্যা নবী দাবী করবে?

উ: ৩০ জন।

➤ তাফসীর ইবনে কাছীর গ্রন্থটির লেখক কে?

উ: ইসমাইল ইবনে কাছীর।

➤ বিচারদিবসে কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে?

উ: ৭ শ্রেণী।

➤ কোন পাপকর্মটি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য?

উ: সুদ।

➤ দুনিয়াতে থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর (রা) সংখ্যা কতো?

উ: ১০ (দশ

➤ কুরআনের এক তৃতীয়াংশ বলা হয় কোন সূরা কে?

উ: সূরা ইখলাস।

➤ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?

উ: ফাতিমা (রা)

➤ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?

উ: নারীদের।

➤ বর্তমান হিজরী সন কতো?

উ: ১৪৪০ হিজরি।

সংগৃহিত 

আরো জানতে এখানে ভিজিট করুন 


Next Post Previous Post

আরো পড়ুন এখানে